মূল বিষয়বস্তুতে যান
Mahnoor Travels
বিমানবন্দরের জানালার পাশে অপেক্ষারত একজন যাত্রী

Reissue & Date Change

টিকিট রিইস্যু ও তারিখ পরিবর্তন

পরিকল্পনা বদলালে টিকিটের শর্ত দেখে জানিয়ে দিই—কী সম্ভব, কোন তারিখে, কত চার্জে।

পরিকল্পনা বদলালে, টিকিটের বিকল্প জেনে নিন

পরিকল্পনা বদলাতেই পারে। তখন জানা দরকার—আপনার টিকিটে তারিখ পরিবর্তন বা রিইস্যু সম্ভব কি না, আর সম্ভব হলে কোন শর্তে।

তারিখ পরিবর্তন বা রিইস্যু নির্ভর করে এয়ারলাইনের নিয়ম, টিকিটের শর্ত (fare rules), নতুন তারিখে সিটের প্রাপ্যতা এবং প্রযোজ্য চার্জ ও ভাড়ার পার্থক্যের ওপর। আপনার টিকিট দেখে আমরা সম্ভাব্য বিকল্পগুলো জানিয়ে দিই।

How we help

আমরা যেভাবে সহায়তা করি

  • টিকিটের শর্ত দেখে তারিখ পরিবর্তনের সুযোগ যাচাই
  • নতুন তারিখে ফ্লাইট ও সিটের প্রাপ্যতা খোঁজা
  • প্রযোজ্য চার্জ ও ভাড়ার পার্থক্য জানানো
  • আপনার সম্মতির পর রিইস্যু প্রক্রিয়ায় সহায়তা

Checklist

যে তথ্যগুলো প্রয়োজন হতে পারে

প্রত্যেকের প্রয়োজন আলাদা, তাই চূড়ান্ত তালিকা কথা বলার পর জানানো হয়। শুরু করতে সাধারণত এগুলো কাজে লাগে:

  • টিকিট নম্বর বা বুকিং রেফারেন্স (PNR)
  • যাত্রীর নাম, টিকিটে যেভাবে আছে
  • বর্তমান ও পছন্দের নতুন তারিখ
  • টিকিটটি কোথা থেকে কাটা হয়েছে
এই তথ্যগুলো নিয়ে WhatsApp করুন

FAQ

সাধারণ জিজ্ঞাসা

অন্য জায়গা থেকে কাটা টিকিটেও কি সহায়তা পাওয়া যাবে?

টিকিটের ধরন ও কোথা থেকে কাটা হয়েছে তার ওপর নির্ভর করে। টিকিটের তথ্য পাঠালে দেখে জানাতে পারব কী করা সম্ভব।

তারিখ পরিবর্তনে কত খরচ হবে?

এয়ারলাইনের চার্জ, ভাড়ার পার্থক্য আর টিকিটের শর্ত অনুযায়ী খরচ ভিন্ন হয়। টিকিট দেখে নির্দিষ্ট পরিমাণ জানানো হয়।

ফ্লাইটের কত আগে যোগাযোগ করা উচিত?

যত দ্রুত সম্ভব। ফ্লাইটের সময় যত ঘনিয়ে আসে, বিকল্প তত কমে যেতে পারে।

টিকিট রিইস্যু ও তারিখ পরিবর্তন নিয়ে কথা বলতে চান?

আপনার প্রশ্ন বা পরিকল্পনা জানান—আমরা বিস্তারিত জানিয়ে দেব।